নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের আজ জম্মদিন। বিএনপি নেতা ইলিয়াস আলী গুম বিমান বাহিনী কমান্ডার ট্রাইব্যুনালে হাজির। সাবেক আইনমন্ত্রীর ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ। প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় এক যুবকের ৭ দিনের রিমান্ড। প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে|: সরকার। আগামী নভেম্বর থেকে উম্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন। সংসদ স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন সুইডেনের রাষ্ট্রদূত। আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু। জুলাই-আগস্ট ২৪ ছাত্র-জনতার মামলায় ২৩ জনকে মৃত্যুদন্ড যাবজ্জীন১১। মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন।

আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ: হাসনাত।

আমারদেশ২৪
শনিবার, ২৯ মার্চ, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদের দেশের লিডারশিপ হচ্ছে ভণ্ডামিপূর্ণ। গতকাল শুক্রবার  বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে দেবিদ্বার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, আমাদের দেশের লিডারশিপ হচ্ছে ভণ্ডামিপূর্ণ। তারা আমাদের যা আমল করতে বলেন, সেই আমলের ধারে কাছে দিয়েও তারা যান না। যারা সার্ভিস প্রোডিউস করেন তারা কখনও সার্ভিসের কনজ্যুমার না।

তিনি আরও বলেন, সমাজের কিছু কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে সালিশ-দরবার করা। কিছু মানুষের কাজ হচ্ছে থানার চারপাশে ঘোরাফেরা করা। কিছু কিছু মানুষ তৈরি হয়েছে যারা কখনো স্কুলের ধারে কাছেও যায়নি কিন্তু তাদের টার্গেট হচ্ছে স্কুল কমিটির সভাপতি হওয়া।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বারের নেতৃত্বে তারাই আসছে যারা কখনো দেবিদ্বারে থাকেননি, যারা দেবিদ্বারের অলিগলি চেনেন না, দেবিদ্বারে বাজার করে কখনো তারা খাননি, দেবিদ্বারের শিক্ষা প্রতিষ্ঠানে কখনো তারা পড়াশোনা করেননি। দেবিদ্বারের সমস্যা কী? এটাই তারা জানেন না। দেবিদ্বারের ধুলামাটি থেকে গড়ে ওঠা নেতৃত্ব আমরা কখনোই পাইনি।

অনুষ্ঠান পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম আরাফাত ও সাবেক সভাপতি মো. সাইফুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন