নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পানির গাড়ির সঙ্গে ধাক্কা ১ জনের মৃত্যু। শিকাগো ফায়ার এফসিকে জয়ের স্বপ্ন দেখান রবার্ট লেভানডফস্কি। দেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিডি নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। এসআরবি বিল, ২০২৬’ প্রণয়নের উদ্যোগের বিরোধিতা করেছেন বিরোধীদল। সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত : প্রধান মন্ত্রী। ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে এক ব্যাক্তিকে কারাদণ্ড। মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত। হাটহাজারিতে ট্যাংক দুর্ঘটনায় সেনাসদস্য তাসনিম রিফাতের মৃত্যুর খবর। বিপুল পরিমানের ইয়াবাসহ RAB এর হাতে গ্রেপ্তার ১।

সার্ভার সচল, অনলাইন ট্রেনের টিকিট বিক্রি শুরু।

আমারদেশ২৪ ডেস্কঃ

শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫

সার্ভার জটিলতার কারণে ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয় বলে নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন।

তিনি জানান, সার্ভার সমস্যার কারণে অনলাইনে টিকিট বিক্রি বন্ধ থাকায় কমলাপুর রেলওয়ে স্টেশনে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছিল। বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। তবে বেলা ১১টা থেকে টিকিট বিক্রি চালু হওয়ায় ধীরে ধীরে শিডিউল জটিলতা কাটতে শুরু করেছে।

এর আগে সার্ভার সমস্যার কারণে শুধু কাউন্টার থেকে ব্ল্যাক পেপার টিকিট (বিপিটি) দেওয়া হচ্ছিল। এ টিকিটের মাধ্যমে শুধুমাত্র স্ট্যান্ডিং যাত্রীদের যাত্রার অনুমতি দেওয়া হলেও আন্তঃনগর ট্রেনের কোনো আসন দেওয়া হয়নি।

 

আরও পড়ুন