নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ৬ জুন।

আমারদেশ২৪ ডেস্ক:

মঙ্গলবার ২৭ মে ২০২৫

সৌদি আরবের আকাশে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে এই মাস শুরু হবে আগামীকাল বুধবার (২৮ মে)।ফলে সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে ১০ জিলহজ বা ৬ জুন।সৌদি আরবের ভ্রাম্যমাণ চাঁদ দেখার কেন্দ্র তামিরে চাঁদ দেখা নিশ্চিত হওয়ার পর স্থানীয় সময় মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় ইনসাইড দ্য হারামাইনের ভেরিফায়েড ফেসবুক পেজে তা জানিয়ে দেওয়া হয়।

এদিকে সৌদি আরবের পাশের দেশ ওমানও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, বুধবার ২৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। সেই অনুযায়ী সেখানেও ঈদুল আজহা উদযাপন হবে ৬ জুন।এর আগে ব্রুনাই ও মালয়েশিয়াও ৬ জুন দেশ দুটিতে ঈদুল আজহা পালিত হবে বলে ঘোষণা করে।

বাংলাদেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে বুধবার (২৮ মে)।

এদিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে দেশে জিলহজ মাস শুরু হবে ২৯ মে, সেক্ষেত্রে ঈদুল আজহা উদযাপন হবে ৭ জুন।

আরও পড়ুন