নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পূর্বাচল উপ-শহরের ৩০০ ফিট সড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩। স্বরাষ্ট্রমন্ত্রী- জ্বালানি মন্ত্রীর পদত্যাগের ৩ দফা দাবীতে গণবিক্ষোভ করবেন: এনসিপি। জুলাই আন্দোলনের গুলিবিদ্ধ এনসিপি নেতা বিষপানে আত্মহত্যা। শ্যামলী এনআর পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২। পটিয়ায় ১৬ লাখ টাকার চিনিসহ একটি কাভার্ডভ্যান আটক। ট্রোমসোতে ছুটি কাটাচ্ছেন টালিউড অভিনেতা দেব। মাহি ভিজের সংসার ভেঙেছে জয় ভানুশালীর সঙ্গে। দীর্ঘ বিরতির পর আবারও সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন: পাভেল। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর দেখা যাবে নেটফ্লিক্সে। তিশা ফারুকীর ১৬ বছরের সংসার জীবন ভাঙগনে গুঞ্জন।

হজ প্রস্তুতি শেষ, ৩ ধরনের পরিবহন প্রস্তুত।

 

নিউজ ডেস্ক:
মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশের লাখো হজযাত্রী। আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে সৌদি আরবের অভ্যন্তরীণ হাজিদের মক্কার মসজিদুল হারামে আগমন। খবর আল-আরাবিয়া।
হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে তারা আদায় করছেন তাওয়াফে কুদুম। এখন শুধু অপেক্ষা, পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরুর।সৌদি হজ ও ওমরা বিষয়ক বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ আল-কর্নি জানিয়েছেন, বাইরের দেশ থেকে আগত হাজিদের মক্কা পৌঁছানোর প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে। এখন অভ্যন্তরীণ হাজিরা মসজিদুল হারামে প্রবেশ করছেন।
তিনি বলেন, গত ৩৬ দিনে হাজিরা মক্কা ও মদিনায় নিরাপদে যাতায়াত করেছেন, কোনো বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।আন্তরিক প্রস্তুতির অংশ হিসেবে অভ্যন্তরীণ হাজিদের আগমন ৭ জিলহজ পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে প্রায় ১০ লাখ হাজি মক্কায় এসে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
ড. আল-কর্নি আরও জানান, ৮ জিলহজ সকাল ১০টার মধ্যে হাজিরা মক্কায় পৌঁছে যাবেন। এরপর প্রায় ১০ লাখ হজযাত্রী মিনায় অবস্থান করবেন। তাদের মধ্যে প্রায় ৬ লাখ ৫০ হাজার হাজিকে সরাসরি মক্কা থেকে আরাফাতের ময়দানে পাঠানো হবে এবং রাত ৩টার আগেই তাদের উপস্থিতি নিশ্চিত করা হবে।
হজযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সৌদি আরব সরকার তিন ধরনের পরিবহন ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে মশায়ের ট্রেনে যাত্রা করবেন ৩ লাখ ১৬ হাজার হাজি, আর বহুমাত্রিক ও প্রচলিত যানবাহনে যাত্রা করবেন বাকি ৭ লাখ ২০ হাজার জন। পুরো ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় পরিবহন বিভাগ।
চলতি বছর হজযাত্রীদের সেবায় মোট ২৪ হাজার ৭০০টি বাস নিয়োজিত থাকবে। এছাড়া জরুরি প্রয়োজনে আরও ২ হাজার ৫০০টি অতিরিক্ত বাস প্রস্তুত রাখা হয়েছে। হজ শেষ হওয়ার আগেই এসব ব্যবস্থা সৌদি সরকারের আন্তঃবিভাগীয় পরিকল্পনার নিখুঁত বাস্তবায়নেরই প্রতিফলন।

আরও পড়ুন