নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

আপনারাও কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছেন: রিজভী।

 

নিউজ ডেস্ক:
বুধবার, ৪ জুন, ২০২৫

মঙ্গলবার রাজধানীতে তাঁতী দলের অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই বাজেট শেখ হাসিনার সাথে পার্থক্য কি বলুন? শেখ হাসিনা কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল আপনারাও দিয়েছেন। এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, এটা ডক্টর ইউনুস সাহেবের সরকার, মানুষ জানে সৎ সরকার। এই সরকারের হাত দিয়ে কেন খারাপ কাজ হবে এটা মানুষ জানতে চায়?
এর আগে মঙ্গলবার (৩ জুন) সকালে জাতীয়তাবাদী তাঁতী দলের এক অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে রিজভী এই সমালোচনা করেন।
তিনি বলেন, ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটে এই বাজেটের ২৩ শতাংশ উপরে যাবে শুধুমাত্র প্রশাসনের বেতনের জন্যে। তাহলে গরিব মানুষের জন্য সামাজিক নিরাপত্তার ব্যবস্থায় আপনি কি রেখেছেন? লাভের গুড় তো পিঁপড়ায় খেয়ে ফেলছে তাহলে জনগণের জন্য কি করলেন? আপনি স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে বরাদ্দ কম। আমার দরকার তো শিক্ষা খাতে, আমার বরাদ্দ তো স্বাস্থ্য খাতে।মানুষের ন্যূনতম স্বাস্থ্য সেবা এটা রাষ্ট্র দেখবে।
তিনি বলেন. ড. ইউনুস সাহেব পৃথিবীব্যাপী অনেক কথা বলেছেন। আজকে যখন তার হাতে ক্ষমতা। তিনি তো গরিব মানুষকে ভালো রাখবেন। ইউনুস সাহেব এক সময় বলেছেন, আমি ক্ষুধাকে দারিদ্রকে জাদুঘরে পাঠিয়েছি। এখন দেখছি, উনার হাতে দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হচ্ছে।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণের উপলক্ষ্যে এই অনুষ্ঠান হয়। তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন