নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪৪ জন। টঙ্গীতে ওষুধ কারখানাতে ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা ড,ইউনুস। ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরাতে সহযোগিতা চায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা। ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে খালাস চেয়ে আপিল করেছেন : ইনু। যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ২ আইনজীবীর আবেদন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক। দেশে ডিজেলের দাম বাড়ায় সরকার বাসভাড়া সমন্বয় করেছে।

সারাদেশেই ব্যাপকহারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

 

আমারদেশ২৪ নিউজ।
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

রাজধানীতে নয়, সারা দেশেই ব্যাপকহারে বাড়ছে রোগীর সংখ্যা। একই সঙ্গে বাড়ছে মৃত্যু। গত কয়েক দিনে প্রতিদিন গড়ে দেড়শ থেকে দুশর বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে দেশের ৫৮টি জেলায়। আর বরিশালের বরগুনা হয়ে উঠেছে রেড জোন। ডেঙ্গুর ভয়াবহতা রোধে তাই প্রস্তুতি নিতে শুরু করেছে হাসপাতালগুলো। সবমিলিয়ে এ বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬ হাজার ২২২ জন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন। মোট আক্রান্তের ৪৫ দশমিক ৬৮ শতাংশই বরিশাল বিভাগের। তবে মৃত্যুর সংখ্যায় এগিয়ে ঢাকা বিভাগে।২ সিটিতে মোট মৃত্যু হয়েছে ১৭ জনের। এর ৫০ শতাংশই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এরপরেই বরিশালে বিভাগে ৭ জনের মৃত্যু হয়েছে। অথচ গত বছর এ সময়ে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ২১১ জন। অর্থাৎ গত বছরের চেয়ে এবার আক্রান্তে সংখ্যা দ্বিগুণ। কিন্তু মৃত্যুর দিকে থেকে পিছিয়ে। গত বছর এ সময়ে মারা যায় ৪০ জন।

একদিকে নতুন ভ্যারিয়েন্টের কারণে করোনায় আতঙ্ক, অন্যদিকে ডেঙ্গুর প্রকোপ- দুই দিক থেকেই জনমনে এক ধরনের আতঙ্ক ও শঙ্কা তৈরি হয়েছে।
এমতাবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, থেমে থেমে বৃষ্টির সঙ্গে ভ্যাপসা গরম ডেঙ্গু বৃদ্ধির জন্য যথেষ্ট সহায়ক পরিস্থিতি তৈরি করেছে। কারণ বছরের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টাকে ডেঙ্গুর মৌসুম ধরা হয়। প্রাকৃতিকভাবে জুনে শুরু হয় ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশার প্রজনন ঋতু।
যদিও গত কয়েক বছর ধরে সারা বছরই কম-বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। তাই বিগত বছরের ধারাবাহিকতায় এবারও আগস্ট-সেপ্টেম্বর মাসে ডেঙ্গু ভয়াবহ পরিস্থিতি ধারণ করার শঙ্কা রয়েছে।
তাদের মতে, আবহাওয়া পরিস্থিতি, ঢাকার ২ সিটিতে জনপ্রতিনিধি না থাকায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম বাধাগ্রস্ত হওয়া, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তৎপরতার অভাব এবং সর্বোপরি সরকারের প্রস্তুতির অভাব ডেঙ্গুর বড় সংক্রমণের শঙ্কা রয়েছে।

আরও পড়ুন