নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন। ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। ট্রাক সিএনজি সংঘর্ষে ১ নারী নিহত ৭ জন আহত। ম্যাগাজিন ১৩ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ, আধুনিক ও যানজটমুক্ত করতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। লঘুচাপের প্রভাবে দেশের ৮ বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা। নয়া দিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন যাচ্ছেন না প্রধান মন্ত্রী তারেক রহমান। শেখ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশকে ছুরিকাঘাত করে পালানো সেই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

আমারদেশ২৪ নিউজ।
বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

বগুড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন দুই পুলিশ সদস্য। ঘটনার ৫ দিন পর বিশেষ অভিযানে ওই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাত ৩টার দিকে সোনাতলার নওদাবগা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মুরাদুন্নবী নিশান (২৭)। সে বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি (ওলির এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
এর আগে গত রোববার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকায় সাজাপ্রাপ্ত আসামি নিশানকে গ্রেফতার করতে গেলে পুলিশ সদস্যদের উপর হামলা চালানো হয়।
আহতরা হলেন, উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) মো. জাহাঙ্গীর আলম (৪২) ও কনস্টেবল মো. মানিকুজ্জামান (৪৫)। বর্তমানে তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি নিশানকে ধরতে গেলে তিনি হঠাৎ একটি দোকানে ঢুকে পড়ে এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে ধারালো ছুরি নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে এটিএসআই জাহাঙ্গীর আলমের পেট ও বুকে এবং কনস্টেবল মানিকুজ্জামানের হাতে ও উরুতে আঘাত লাগে। পরে সহকর্মীরা তাদের দ্রুত উদ্ধার করে একটি মামলা দায়ের করা হয়।
বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেফতারকৃত নিশান একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। পুলিশের উপর হামলা করে পালিয়ে গেলেও শেষ পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন