নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪৪ জন। টঙ্গীতে ওষুধ কারখানাতে ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা ড,ইউনুস। ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরাতে সহযোগিতা চায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা। ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে খালাস চেয়ে আপিল করেছেন : ইনু। যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ২ আইনজীবীর আবেদন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক। দেশে ডিজেলের দাম বাড়ায় সরকার বাসভাড়া সমন্বয় করেছে।

সমস্ত মুসলিম জাহানের অবিভাক মাওলা আলী।

সমস্ত মুসলিম জাহানের অবিভাক মাওলা আলী
কামাল পারভেজ: চট্রগ্রাম।

সোমবার ২৩ জুন ২০২৫
মাওলা আলী সম্পর্কে আগে জানতে হবে তবেই না আপনি মাওলার আলীর দর্শন পাবেন। মাওলা আলী হচ্ছে একজন অবিভাক সমস্ত মুসলিম জাহানের অবিভাক হিসেবে আমাদের নবীকরিম মোহাম্মদ মোস্তফা (সাঃ) বলেন আমাকে যেমন অবিভাক হিসেবে সম্মানের সর্বোচ্চ জায়গায় রেখেছো ঠিক তেমনি আমার মাওলা আলীকেও সেই জায়গায় রাখার নির্দেশ দেন বলে ঈদে গাদীর ও ঈদে মোবাহেলা শুভেচ্ছা মোবারক অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেন। আল হাদি আল নাজিব ফাউন্ডেশনের আয়োজনে এর আগে ( ২২ জুন) চট্টগ্রাম প্রেসক্লাব জুলাই বিপ্লব স্মৃতি হল রুমে ঈদে গাদীর ও ঈদে মোবাহেলা শুভেচ্ছা মোবারক অনুষ্ঠানে গাদীর উদযাপন কমিটির আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আমজাদ হোসাইন এর সভাপতিত্বে ও ডাঃ কামরুল হাসান ইমামী এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ নূরে আলম, আল হাদি আল নাজিব ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ মেরাজুল ইসলাম, নাজিরিয়া নইমিয়া মাহমুদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফেজ আল্লামা মুহাম্মদ মহিউল হক, মাওলানা আব্দুল মান্নান জাফরী ও আব্দুল কাদের জিলানী সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপারেন্টেন্ড মাওলানা মোঃ কামাল উদ্দিন তাহেরি। অনুষ্ঠানে ঈদে গাদীরে খুম ও হযরত মাওলা আলী সম্পর্কে আরও বিশদভাবে আলোচনা করেন অতিথিগন। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন ইঞ্জিনিয়ার জোবায়েত হায়দার। অনুষ্ঠানে আরও সুরালো গলায় কাছিদা পরিবেশন করে মোঃ নুর আলম, সৈয়দ আলী আজগর ইমামী বাবর ও রাশেদ হুসাইন ইমামী। অনুষ্ঠানের সভাপতি মাওলানা মোঃ আমজাদ হোসাইন তার মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন