নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুদকের বিরুদ্ধে যে ৩টি অভিযোগ এনেছে : জুলাই নেতা। হাসান মাহমুদ টুকুর নিজ বাসার গ্যাস লাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিআরটিএর অনুমোদন ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলাচল করতে পারবে না। উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক কমপ্লেক্স ইয়ংবিয়নের অংশ। ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তিনি আপিলের সুযোগ পাবেন কি না, তা প্রচলিত আইন ও সংশ্লিষ্ট। নারীর ক্ষমতায়ন ছাড়া একটি সভ্য সমাজ পূর্ণতা পেতে পারে না: রিজভী। গ্যাস সংকট মোকাবিলায় সরকার বড় ধরনের পরিকল্পনা নিয়েছে।

ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৬ জন গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক। চট্রগ্রাম।

মিরসরাইয়ে পুলিশের অভিযানে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৬ জনকে গ্রেফতার হয়েছে। এর আগে রবিবার (১৩ জুলাই) মিরসরাই থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা সদরের প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা সদরের প্রাণীসম্পদ কার্যালয়ের সামনে রবিাবার বিকেল সাড়ে ৪ টার সময় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে অভিযান চালায়। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনে (ঢাকা মেট্টো-ব ১৫-০৬৭৫) অভিযান চালানোর সময় বাস থেকে ৬ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি নেমে চলে যাওয়ার চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মহিলা পুলিশ তল্লাশিকালে তাদেও কোমরের সাথে স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় ৫ জনের কাছ থেকে ২ হাজার করে ১০ হাজার এবং অপর ১ জনের সাথে একই কৌশলে কোমরে বাঁধা অবস্থায় দেড় হাজারসহ সাড়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সাড়ে ১১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের নাম, ঠিকানা জিজ্ঞাসাবাদ ও যাচাইবাছাই চলমান রয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।

আমারদেশ২৪নিউজ।

 

আরও পড়ুন