নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুদকের বিরুদ্ধে যে ৩টি অভিযোগ এনেছে : জুলাই নেতা। হাসান মাহমুদ টুকুর নিজ বাসার গ্যাস লাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিআরটিএর অনুমোদন ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলাচল করতে পারবে না। উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক কমপ্লেক্স ইয়ংবিয়নের অংশ। ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তিনি আপিলের সুযোগ পাবেন কি না, তা প্রচলিত আইন ও সংশ্লিষ্ট। নারীর ক্ষমতায়ন ছাড়া একটি সভ্য সমাজ পূর্ণতা পেতে পারে না: রিজভী। গ্যাস সংকট মোকাবিলায় সরকার বড় ধরনের পরিকল্পনা নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক।

শনিবার ১৯ জুলাই ২০২৫

যশোর শহরের এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ২ যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হল শংকরপুর এলাকার মৃত আজহার দেওয়ানের ছেলে মুরাদ দেওয়ান এবং শংকরপুর বাসটার্মিনাল এলাকার জয়নাল শেখের ছেলে মিরাজ হোসেন। এ সময় তাদের এক সহযোগী, শংকরপুর হাজারি গেট এলাকার শাখাওয়াত সরদারের ছেলে ইয়াসিন আরাফাত পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে কোতোয়ালি থানার এসআই পায়েল কুন্ডু বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিনারা আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর শংকরপুর হাজারি গেট এলাকায় একদল যুবক দেশীয় অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দেখতে পায়, স্থানীয়রা ২ সন্ত্রাসীকে ধরে গণপিটুনি দিয়ে,পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।

তল্লাশির সময় মুরাদ দেওয়ানের কাছ থেকে একটি হাসুয়া উদ্ধার করা হয়। আহত অবস্থায় দুজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি হলে শনিবার তাদের আদালতে হাজির করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ জানায়, আটক ২ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।

 

আরও পড়ুন