নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুদকের বিরুদ্ধে যে ৩টি অভিযোগ এনেছে : জুলাই নেতা। হাসান মাহমুদ টুকুর নিজ বাসার গ্যাস লাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিআরটিএর অনুমোদন ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলাচল করতে পারবে না। উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক কমপ্লেক্স ইয়ংবিয়নের অংশ। ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তিনি আপিলের সুযোগ পাবেন কি না, তা প্রচলিত আইন ও সংশ্লিষ্ট। নারীর ক্ষমতায়ন ছাড়া একটি সভ্য সমাজ পূর্ণতা পেতে পারে না: রিজভী। গ্যাস সংকট মোকাবিলায় সরকার বড় ধরনের পরিকল্পনা নিয়েছে।

৪২০ গ্রাম ওজনের দুটি সোনার বারসহ এক যুবককে আটক করেছে: বিজিবি।

আমারদেশ২৪ ডেস্ক।

বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫

বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল ৪২০ গ্রাম ওজনের দুটি সোনার বার। বিজিবি জাহিদ (৩৬) নামে এক যুবককে আটক করেছে

গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের মুরাদগড় এলাকা থেকে বিজিবির একটি টহলদল তাকে আটক করে।আটক জাহিদ মন্ডল রাজবাড়ীর বালিয়াকান্দী থানার দোপপাড়া পদমদী গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, জাহিদের প্যান্টের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সোনার বার দুটি উদ্ধার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ বিজিবিকে জানিয়েছেন, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সোনার বারগুলো নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্তপথে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

উদ্ধার সোনার মূল্য ৬১ লাখ ৭৯ হাজার ৪০ টাকা এবং মোবাইলের মূল্য ১৫ হাজার টাকা। সবমিলিয়ে জব্দকৃত মালামালের সিজার মূল্য প্রায় ৬১ লাখ ৯৪ হাজার ৪০ টাকা।আটক জাহিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে স্বর্ণ, রূপা, মাদক, অস্ত্র, হুন্ডি ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি তার গোয়েন্দা তৎপরতা আভিযানিক কার্যক্রম জোরদার করেছে।

 

আরও পড়ুন