নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

সাংবাদিক নীতিমালা সংশোধন না করা হলে নির্বাচন কার্ভার হবে না বলে জানান : গণমাধ্যমকর্মী।

নিউজ ডেস্ক।
বুধবার, ৬ আগস্ট, ২০২৫
সাংবাদিক নীতিমালা সংশোধনকরে গণমাধ্যমবান্ধব না করা হলে নির্বাচন কমিশনকে (ইসি) ভোটের সংবাদ কাভার না করার আল্টিমেটাম দিলেন সংবাদকর্মীরা।
আজ বুধবার  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এর ব্যানারে এ আল্টিমেটাম দেন ইসি বিটে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
আরএফইডি-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এম লিংকনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের নির্বাচন কমিশনের প্রণীত সাংবাদিকদের জন্য নীতিমালাকে স্বাধীন সাংবাদিকতা, তথ্য অধিকার এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থি আখ্যায়িত করে তা অবিলম্বে স্থগিত ও সংশোধনের জোর দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনকে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপি দেন আরএফইডির সভাপতি কাজী জেবেল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ সংগঠনটির নেতারা।
এর আগে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক জরুরি মতবিনিময় সভায় আরএফইডি-এর নির্বাহী কমিটি, সাধারণ সদস্য এবং নির্বাচন কমিশনে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ সাংবাদিকরা সর্বসম্মতভাবে সিইসিকে স্মারকলিপি দেওয়া সিদ্ধান্ত নেয়। সভায় বক্তারা বলেন, এ নীতিমালার ফলে সাংবাদিকদের নির্বাচনী পর্যবেক্ষণে অংশগ্রহণ কঠিন হয়ে পড়বে।
সিইসিকে দেওয়া স্মারকলিপিতে ৪ টি বিষয় তুলে ধরা হয়:-
১. নীতিমালা প্রণয়নে গণমাধ্যম পেশাজীবীদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।
২. ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশে সময় ও সংখ্যা সীমাবদ্ধতাসহ বাস্তববিচ্যুত শর্ত আরোপ করা হয়েছে।
৩. সাক্ষাৎকার ও সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
৪. সাংবাদিকদের নিরাপত্তা উপেক্ষা করে একতরফাভাবে শাস্তিমূলক ধারা রাখা হয়েছে।
আরএফইডির সভাপতি কাজী জেবেল বলেন, এ নীতিমালা স্থগিতের জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। এছাড়া ১৫ দিনের মধ্যে এ নীতিমালা সংশোধন না করা হলে বিদ্যমান নীতিমালায় সাংবাদিকরা আগামী সংসদ নির্বাচনের কাভারেজ করবে না।
সভায় সাংবাদিকরা বলেন, নির্বাচন পর্যবেক্ষক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করে একটি বাস্তবমুখী, স্বাধীন ও সাংবাদিকবান্ধব নীতিমালা প্রণয়ন করা হোক। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে সংগঠন পরবর্তী কর্মসূচি গ্রহণ করবে।
আমারদেশ২৪ ডেস্ক।

আরও পড়ুন