আমারদেশ২৪ ডেস্ক।
শুক্রবার ০৮ আগস্ট ২০২৫
ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের পর অর্থনীতিতে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহা, ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার আজ (৮ আগস্ট) ১ বছর পূর্ণ করতে যাচ্ছে
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেদিন ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান তিনি। বর্তমানে সেখানেই অবস্থান করছেন শেখ হাসিনা। এর আগে ৩৬ দিনের আন্দোলনে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হন। এর তিন দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে।
এই সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র এসেছে, শহীদদের আকাঙ্ক্ষা অনুসারে সরকার নির্বাচনী ব্যবস্থা, শাসনব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনীতি, বিচারব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অভ্যুত্থানে নিহতদের বিচারসহ সব খাতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার।
এছাড়াও ‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে ‘জুলাই সনদ’-এর খসড়ার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তবে প্রত্যাশার পাহাড় নিয়ে দায়িত্ব নেওয়া সরকারের ১ বছরে কতটা পূরণ হয়েছে— বছর শেষে আছে এমন প্রশ্নও।এ বিষয়ে শিক্ষাবিদ, গবেষক ও আইনজ্ঞরা বলছেন, আইনের শাসন প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মব সন্ত্রাস ঠেকাতে সরকার অনেকটাই ব্যর্থ হয়েছে। বিভাজনও বেড়েছে সমাজে। তারা প্রশ্ন তুলেছেন বিচার ও সংস্কারের গতি নিয়েও।
আইনজ্ঞ ড. শাহদীন মালিকের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের ধরণ গতানুগতিকই রয়েছে। গত দেড় দশক পুলিশ আইন অনুযায়ী চলেনি, এখনও তাই। জামিন বাণিজ্যও আগের মতো চলমান।
তিনি আরও বলেন, বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য এসব বিষয় যেন আলোচনার বাইরে।
শিক্ষাবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘মব’ সন্ত্রাসের সঙ্গে সংখ্যালঘু জাতিসত্তার ওপর যে দৃশ্যমান অত্যাচার, সেসবের বিপরীতে সরকারের জোরালো অবস্থান দেখা যায়নি। এমনি সরকারের ভেতরের অনেকেই এই কর্মকাণ্ডগুলোকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টাই
নিউজ ডেস্ক।









