নিজস্ব প্রতিবেদক।
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
চট্টগ্রামে রাজস্ব আহরণের প্রধান দুই সংস্থা— চট্টগ্রাম কাস্টম হাউস ও ভ্যাট কমিশনারেটে শুদ্ধি অভিযা চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই অভিযানের অংশ হিসেবে প্রায় অর্ধশত কর্মকর্তাকে একযোগে বদলির আদেশ দেওয়া হয়েছে, যা ইতিহাসে প্রথম।
কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত পৃথক ২ প্রজ্ঞাপনে এ বদলির সিদ্ধান্ত জানানো হয়। বদলির তালিকায় চট্টগ্রাম কাস্টম হাউস, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট এবং চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে কর্মরত কর্মকর্তারা রয়েছেন।
গত অর্থবছরে এই দুই প্রতিষ্ঠান প্রায় ৮০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের রেকর্ড করলেও, ঘুষ লেনদেন ও হয়রানির অভিযোগে গত এক বছরে অন্তত এক ডজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপ-কমিশনারদের ১৪ আগস্ট দুপুর থেকে এবং সহকারী কমিশনারদের ২১ আগস্ট দুপুর থেকে কর্মস্থল থেকে অবমুক্ত ধরা হবে। একইসঙ্গে নতুন কর্মস্থলে যোগদানের পর যোগদানপত্রের অনুলিপি এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখায় পাঠাতে হবে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন:
উপ-কমিশনার পদে: ইমাম গাজ্জালী, মো. সাইদুল ইসলাম, মো. কাউছার আলম, মমিনুল ইসলাম, কাজী রায়হানুজ্জামান, মো. জাকারিয়া, অনুরূপা দেব, মো. বিল্লাল হোসেন, উম্মে নাহিদা আকতার প্রমুখ।
সহকারী কমিশনার পদে: মো. সাকিব হোসেন, মো. রাজিব হোসেন, মো. মেহেদী হাসান, মো. আইয়ুব, ইসলামুল হক, প্রদীপ দাস, সৌরভ দত্ত বিজয়, মুক্তা চৌধুরী, মো. ওয়াহিদুল হক সিউল, আফরিন জাহান নাওমীন, সাইদুর রহমান মুন্না, সুলতানুল আরেফীন, মো. রাশেদুল হক, মো. আতিকুর রহমান, মো. মোস্তফা কামাল, আলিফ রহমান নির্ভুল, মো. রিজওয়ান আলমগীর, মো. আকরাম হোসেন, মো. নাজমুল আহসান, মো. জসীম উদ্দিন হাওলাদার প্রমুখ।হঠাৎ রাতের এই গণবদলিকে এনবিআরের চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে।
আমারদেশ২৪ ডেস্ক।









