মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
‘আসন্ন জাতীয় নির্বাচন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। জীবনে যারা কখনো ভোট দিতে পারেনি তাদের জন্য এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে। যারা ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন পূর্বে, তাদেরও ভালো অভিজ্ঞতা দিতে হবে। কেউ যেন বলতে না পারে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি।’
আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মু ইউনূস ৭টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা বৈঠকে সুস্পষ্টভাবে বলেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও উৎসবমুখ নির্বাচনের জন্য রাজনৈতিক দলের কাছে তিনি পরামর্শ চেয়েছেন।









