নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

ডাকসুর নির্বাচনে বিজয়ে কোনো মিছিল করবো না : শিবির সভাপতি।

আমার দেশ ২৪ ডেস্ক।
 বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ তিনটি পদে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খানের জয় নিশ্চিত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

আজ বুধবার সকাল ৯টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বিজয়ী হলো।’

জাহিদুল ইসলাম আরও জানান, এ জয় উদযাপন করতে তারা কোনো মিছিল করবে না। বরং মহান আল্লাহর কাছে সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবে। তিনি বলেন, ‘এই বিজয় আল্লাহর দান। আমরা অহংকারী হব না, সবার প্রতি উদার ও বিনয়ী থাকব।’

পোস্টের শেষে শিবির সভাপতি লেখেন, ‘স্বপ্নের ক্যাম্পাস গড়ার যাত্রা আমরা থামাব না। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হবে সবার জন্য।’ডাকসুর এবারের নির্বাচনে শীর্ষ পদগুলোতে শিবির সমর্থিত প্রার্থীদের জয় ছাত্ররাজনীতির অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন