নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

জড়িত কৃষক ও জেলেদের মর্যাদা বৃদ্ধি করতে হবে: রিজওয়ানা।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, খাদ্য উৎপাদন ও খাদ্য ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার সাথে জড়িত কৃষক ও জেলেদের মর্যাদা বৃদ্ধি করতে হবে

তিনি বলেন, খাদ্য কেবল করপোরেট স্বার্থে সীমাবদ্ধ থাকা উচিত নয়। খাদ্য আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এটি উৎপাদকদের সম্মানিত করার পাশাপাশি সংস্কৃতিকে উদযাপন করে, যা ক্রমাগত বিকশিত হচ্ছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় টেস্ট এশিয়া ফেস্টিবল রোড শো এর অংশ হিসেবে ঢাকার গুলশানের এক হোটেলে অনুষ্ঠিত ‘ইউনাইটিং এশিয়া দো ফুড,টুরিজম,ট্রেড এন্ড কালচার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এশীয় দেশগুলোর মধ্যে সংস্কৃতি ও ঐতিহ্যের বিনিময়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খাদ্য শুধু বিনোদনের উপকরণ নয়, এটি ঐতিহ্য ও আঞ্চলিক বন্ধনকে আরো দৃঢ় করে।

আজকের বিশ্বায়নের যুগে ইন্দোনেশীয়, ফিলিপিনো, মালয়েশিয়ান ও চীনা খাবার বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে। বাংলাদেশের খাবারও বিশ্ববাজারে ছড়িয়ে দেয়ার এবং নিজস্ব ব্র্যান্ড পরিচিতি গড়ার বিপুল সম্ভাবনা রয়েছে।

সৈয়দা রিজওয়ানা হাসান এশিয়ার বহুমাত্রিক রান্নাশৈলীর বৈচিত্র্য উদযাপনের আহ্বান জানিয়ে বলেন, “খাদ্য মানুষের মধ্যে সংযোগ ঘটায়, সংলাপের ক্ষেত্র তৈরি এবং ঐক্য জোরদার করে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কাইনগলেট, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং খ্যাতিমান সেলিব্রিটি শেফ টমি মিয়া এমবিইসহ অনেকে।

আমারদেশ২৪নিউজ.।

আরও পড়ুন