নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

জাবি শিক্ষিকার মৃত্যুতে ভোটকক্ষে সহকর্মীদের কান্না।

আমারদেশ২৪ ডেস্ক।
শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনার কাজে যোগ দিতে গিয়ে মৃত্যুবরণ করেছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা।আজ শুক্রবার সকাল আটটার আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এই মৃত্যুর খবরে ভোট গণনা কক্ষে উপস্থিত পোলিং কর্মকর্তারা শোকে ভেঙে পড়েন। অনেকেই কান্না ধরে রাখতে পারেননি। নির্বাচন কমিশনার রেজওয়ানা করিম এ সময় মাইকে ঘোষণা দেন- ‘আমাদের সহকর্মীকে হারালাম, এটা অত্যন্ত কষ্টের। দয়া করে সবাই তাঁর জন্য দোয়া করবেন। তবে একইসঙ্গে আমরা যেহেতু একটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আছি, সেটি অসম্পূর্ণ রাখা সম্ভব নয়। দায়িত্ব পালন আমাদের চালিয়ে যেতে হবে।’

প্রীতিলতা হলে জান্নাতুল ফেরদৌস ভোট গণনার কাজে দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর পর সেই হলের ভোট গণনা দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

শিক্ষক জান্নাতুল ফেরদৌসের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সবাই তাঁর আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন