নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয়দের খবর পেয়ে হামজারবাগ এলাকায় অভিযান চালিয়ে মিছিল থেকে চারজনকে আটক করা হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া অন্যরা পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,সোলাইমান। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।









