নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

অক্সিজেনে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নারীর মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক।

চট্রগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন পাবলিক স্কুল গেট এলাকায় ট্রাকের চাপায় নাসিমা বেগম (৪৫) নামে এক নারী ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়েছে।  সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্কুলের গেইটের সামনে সিএনজির ধাক্কায় মোটর সাইকেল থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাসিমা রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলমের স্ত্রী।

জানা যায়, তিনি স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। অক্সিজেনের পাবলিক স্কুল গেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কায় নাসিমা বেগম মোটর সাইকেল থেকে পড়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকচালক রিপনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ট্রাক চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন