নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

দুদকের হাতে সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মাইনুদ্দীনকে গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক।

বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম কাস্টমস হাউসে সফল এক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘুষ লেনদেনের সময় প্রতিষ্ঠানটির সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী মাইনুদ্দীনকে গ্রেপ্তা করতে সক্ষম হয়েছে অভিযান পরিচালনাকারী দলটি।  গতকাল মঙ্গলবার চট্টগ্রাম কাস্টমস হাউসে গোপন অভিযানটি পরিচালনা করে দুদকের একটি বিশেষ টিম।

বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির উপ-পরিচালক মো. আক্তারুল ইসলাম।তিনি জানান, জাপান থেকে আমদানি করা ৬ হাজার ৪২৮.১০ মার্কিন ডলার মূল্যের BREAK ACRYLIC MIXED PLASTIC WASTE AND SCRAP  ছাড়করণের জন্য কাগজপত্র দাখিল করেছিলেন হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজের প্রোপাইটর আমির হোসেন। কিন্তু, ছাড়পত্র দেওয়ার জন্য শুল্কায়ন সেকশন-৭(বি)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মো. ছারওয়ার উদ্দিন নির্ধারিত রেটের বাইরে অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন তার কাছে। টাকা না দিলে পণ্য ছাড়করণে বিলম্ব ও নিলামে বিক্রির হুমকিও দেন তারা।

পরবর্তীতে আমদানিকারক বিষয়টি দুদককে অবহিত করলে চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘুষ লেনদেনের সময় রাজীব রায় ও মাইনুদ্দীনকে ঘুষের টাকা ৩০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযান শেষে আলামতের জব্দ তালিকা প্রণয়ন, স্বাক্ষীদের বক্তব্য গ্রহণসহ আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে আটকদের থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক মো. আক্তারুল ইসলাম।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন