নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

নগরীর বাকলিয়ায় অভিযান: ৯২০০ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক।
বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযানে ৯২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে শহীদ বশরুজ্জামান গোলচত্ত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ময়মনসিংহের মুক্তাগাছার মো. জাহাঙ্গীর (৫২) এবং ফুলপুর উপজেলার মো. মানিক (৫০)। তাদের কাছ থেকে ৯২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বাকলিয়া থানার ওসি জানান, এসআই মোবারক হোসেন, এএসআই সাইফুল আলম, সিরাজুল ইসলাম ও সাদ্দাম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি ইখতিয়ারউদ্দিন জানান, গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় এবং মানিকের বিরুদ্ধে রামু থানায় পূর্বেও মাদক মামলা রয়েছে।

 

আরও পড়ুন