নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

চট্রগ্রামে চান্দগাঁওয়ে হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে কিডস হ্যাভেন কিন্ডারগার্টেনের পাশে ইউসুফ ম্যানশনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মোহাম্মদ মোসলেহ উদ্দিন (৩০)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে বহদ্দারহাটের বাড়ইপাড়ার ইউসুফ ভবনে বসবাস করছিলেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাশেদুল ইসলাম ভোররাত সাড়ে তিনটার দিকে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোসলেহকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য হওয়ার কথা স্বীকার করেছেন।

অভিযান চলাকালে সংগঠনটির বিভিন্ন প্রচার সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল শতাধিক জিহাদি লিফলেট, খিলাফত রাষ্ট্রের খসড়া সংবিধান, বই-পুস্তক, ফেস্টুন, ব্যানার, পতাকা, টিশার্টসহ বিভিন্ন প্রচারণামূলক সরঞ্জাম। এছাড়া একটি ডিভিডি প্লেয়ার, প্রিন্টার, মনিটর ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, এসব আলামত থেকে স্পষ্ট, আসামি সংগঠনের হয়ে উগ্রবাদী প্রচারণা চালাচ্ছিলেন এবং নতুন সদস্য সংগ্রহ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার পরিকল্পনা করছিলেন। তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

আরও পড়ুন