নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

এসএসসির প্রশ্ন প্রণয়নে যুক্ত শিক্ষকদের নতুন নির্দেশনা।

আমারদেশ২৪ ডেস্ক।
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবেএসএসসি ও দাখিল পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন প্রশিক্ষণ কার্যক্রম। শিক্ষকদের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রতিষ্ঠান প্রধানের ছাড়পত্র আনাসহ ৩ বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড পরিচালনায় এসএসসি-দাখিল পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের ৪র্থ ব্যাচের প্রশিক্ষণ আগামী ৫ অক্টোবর থেকে ১০ অক্টোবর ঢাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণ কার্যক্রম প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত হবে। সংযুক্ত তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের আওতাধীন কর্মরত শিক্ষককে নির্ধারিত তারিখ ও সময়ে বর্ণিত প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, প্রশিক্ষণার্থীরা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের সংস্থান অনুসারে ভাতা পাবেন।
বিশেষ শর্তাবলী
মনোনীত শিক্ষকদের প্রশিক্ষণে অংশগ্রহণ বাধ্যতামূলক, অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট বিষয়ের ৯ম-১০ম শ্রেণির পাঠ্যবই আনতে হবে, প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রতিষ্ঠান প্রধানের ছাড়পত্র আনতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ড কম্পিউটার সেন্টার, বাড়ি নং ৪৪, রোড নং ১২/এ, ধানমন্ডি লেকের পাশে (ধানমন্ডি গার্লস স্কুলের পিছনের অংশে) আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ প্রয়োজনে ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) জেসমিন তাসলিমা বানুর ০১৭১২৬৬৩৬৩- এই মোবাইল নম্বরে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যোগাযোগ করা যেতে পারে। এমন পরিস্তিতিতে শিক্ষা বোর্ডের নির্বাচিত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বলা হলো।

আরও পড়ুন