নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

চট্রগ্রামের পাহাড়তলী রাসমনি ঘাটে মাছ ধরার নৌকায় ডাকাতি, গ্রেপ্তার ৫।

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের পাহাড়তলী এলাকার রাণী রাসমনি ঘাটের নিকটে সাগরে মাছ ধরার সময় জেলেদের নৌকায় ডাকাতি ঘটনানঘটেছে। পুলিশের অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এসময় ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ফিশিং বোট, মাছ ধরার জাল ও অন্যান্য মালামাল।

পাহাড়তলী থানার ওসি জানিয়েছেন, ভোলার গাজীর চর এলাকার মৎস্যজীবী মনির হোসেন (৪০) এবং তাঁর সঙ্গীরা গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে রাণী রাসমনি ঘাটের কাছে সাগরে মাছ ধরছিলেন। তখন দুটি ট্রলারে থাকা ১৫–১৬ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। ডাকাতরা জেলেদের জিম্মি করে ১২ লাখ টাকার মাছ ধরার জাল, মাছ, গ্যাস সিলিন্ডার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নেন।

জেলেরা সেদিন সন্ধ্যায় ঘাটে ফিরে আসেন। ভয় থেকে প্রথমে অভিযোগ করেননি। পরে শুক্রবার (৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে ডাকাতির বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ রাতেই রাণী রাসমনি ঘাট ও সন্দ্বীপঘাট এলাকায় অভিযান চালায়।

অভিযানে  ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের নাম—মো. সুমন মিয়া (৩০), মো. জুয়েল (২৮), মো. মনির উদ্দিন (২৮), সোহেল উদ্দিন (২৪) এবং আব্দুল মোত্তালেব। উদ্ধারকৃত মালামালে রয়েছে একটি ফিশিং বোট, আনুমানিক ১০ লাখ টাকার মাছ ধরার জাল, ছয়টি গ্যাস সিলিন্ডার, দুটি লোহার হুক, সাতটি দাঁ ও দুটি এসএস পাইপ।

পাহাড়তলী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িত বাকিরা এখনও পলাতক রয়েছেন। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ডাকাতির শিকার মৎস্যজীবী মনির হোসেন বলেন, আমরা সাগরে মাছ ধরছিলাম। হঠাৎ দুটি ট্রলার থেকে লোক এসে আমাদের ওপর হামলা চালায়। অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে সবকিছু নিয়ে যায়। আমরা কিছু করতে পারিনি।এ ঘটনায় থানায় ডাকাতির মামলা দায়ের করা হয়েছে পাহাড়তলী থানায়।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন