নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন।

নিজস্ব প্রতিবেদক।

বিভাগ বাস্তবায়নের দাবিতে নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই — এটা আমাদের দাবি নয়, অধিকার; দিতে হবে, দিয়ে দাও” এই স্লোগানে   মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনেঅংশ নেন সমন্বয়ক পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও সদস্যরা।

বক্তারা বলেন, নোয়াখালী অঞ্চলটি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভৌগোলিকভাবে একীভূত হলেও প্রশাসনিকভাবে বরাবরই অবহেলিত। দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও এখানকার মানুষের উন্নয়ন ও প্রশাসনিক সেবা বঞ্চিত অবস্থায় রয়েছে। তাই দ্রুত নোয়াখালী বিভাগ ঘোষণা করা সময়ের দাবি।

তারা আরও বলেন, নতুন একটি প্রশাসনিক বিভাগ গঠিত হলে এ অঞ্চলের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জনগণের দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও বেগবান করা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন— সাইফুল ইসলাম পারভেজ, রাসেদ আলম, ফখরুল ইসলাম, মহি উদ্দিন পাসা, টিপু সোলায়মান, জাকের হোসেন, ইয়াছিন, শেখ জাহেদ, তোফাজল হোসেন মানিক, হাজি রাসেল, ফিরোজ, নাছিরসহ অন্য নাগরিক সমাজের প্রতিনিধিরা।

আমারদেশ২৪ ডেস্ক।

আরও পড়ুন