নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

চট্টগ্রামে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও সন্ত্রাসী সরঞ্জামসহ ৩ গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক: চট্রগ্রাম।
শনিবার ১১ অক্টোবর ২০২৫

চট্রগ্রাম মহানগরীর চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় পুলিশের (সিএমপি) যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, মাদক ও অন্যান্য সন্ত্রাসী সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল হোতাসহ অন্তত ২৪ জন সহযোগী পুলিশি উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।

অভিযানটি পরিচালনা করেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম। চান্দগাঁও ও পাঁচলাইশ থানার যৌথ আভিযানিক দল এবং সিএমপির সোয়াত টিম বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এলাকায় অভিযান চালায়।

অভিযানে উদ্ধার করা হয় ৫টি বিদেশি পিস্তল, তিনটি বিদেশি বন্দুক, দুটি দেশীয় পাইপগান, একটি শর্ট শুটার গান, দুটি দেশীয় লম্বা বন্দুক, ৫৮টি তাজা কার্তুজ, ৯৫টি বুলেট, ১৩টি পিস্তলের ম্যাগাজিন, নগদ ৪ লাখ ২০ হাজার টাকা, ৩ হাজার ৫০০ ইয়াবা, ১ হাজার ১০০ পুরিয়া গাঁজা (ওজন সাড়ে পাঁচ কেজি), ওয়াকিটকি, ড্রোন, সিসি ক্যামেরা, ডিভিআর, ড্রিল মেশিন, বৈদ্যুতিক কাটার, মনিটর এবং একটি মোটরসাইকেল।

গ্রেফতারকৃতরা হলেন:মো. বেলাল (২৮), হৃদয় বড়ুয়া (৩০), মো. আজাদ (২৩)।

উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলেন, “এই অভিযান দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ফল। আমরা সন্ত্রাসী ও মাদকচক্রের শক্ত ঘাঁটি ভেঙে দিতে পেরেছি। পলাতকদের গ্রেফতারে অভিযান চলমান।”

ঘটনার পর চান্দগাঁও থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে—একটি অস্ত্র আইনের অধীনে, অন্যটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, সোলাইমান জানান, “সন্ত্রাসী বুইশ্যাকে গ্রেফতারের জন্য যৌথভাবে কয়েক দফা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নগদ টাকা, অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে, যা তাদের অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ।”চট্টগ্রাম নগরীতে এর আগেও এই এলাকায় অভিযানে বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল।

 

আরও পড়ুন