নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণহারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েছে দম্পতি। এসময় পিকআপের ধাক্কায় স্বামী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন স্ত্রী। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে৷স্বামী-স্ত্রী দু’জনের বাড়ি গাইবান্ধা সদর থানায়৷গতকাল (শুক্রবার) বিকাল ৪টায় মীরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তায় পড়ে গেলে পেছনে থাকা দ্রুতগতির পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী স্বামী নিহত হন।মোটরসাইকেলে থাকা স্ত্রী গুরুতর আহত হন। তারও বেঁচে থাকার সম্ভাবনা কম। তারা চট্টগ্রামের ইপিজেড এলাকায় গার্মেন্টসে চাকরি করতেন বলে জানা যায়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, জোরারগঞ্জ বিশ্বরোড আরাফাত হোটেলের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। লাশ উদ্ধার হাসপাতালে পাঠানো হয়েছে।









