নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

চমেক থেকে পুলিশকে ছুরি মেরে পালানো আকাশসহ গ্রেপ্তার ৭।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পুলিশকে ছুরি মেরে পালিয়ে যাওয়া ছিনতাইকারী ইমাম হোসেন আকাশসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে বারোটা থেকে বুধবার দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, পতেঙ্গার কাঠগড়, সীতাকুন্ডের ছোট কুমিরা এবং ইপিজেডের আকমল আলী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ৭ জন হলেন – আনোয়ারা বরুমছড়া এলাকার মোঃ ইমাম হোসেন প্রঃ আকাশ (২৫), একই এলাকার মোঃ হোসেন (১৯), ভোলার রাব্বি প্রঃ ছোট আকাশ (১৯),কুমিল্লার সোনিয়া আক্তার (২৪), সল্টগোলা ক্রসিং এলাকার আছমা (২৮), কাঠগড় এলাকার মোঃ মুন্না (২২) এবং মধ্যম পতেঙ্গা এলাকার সুমাইয়া আক্তার (২৪)। তারা সকলেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পাহারার ফাঁক গলে পালিয়ে যায় ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ। ওই রাতে ইমামকে ছিনিয়ে নিতে হাসপাতালের ভেতরে তিনজন—এক পুরুষ ও দুই নারী অতর্কিত অবস্থায় পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় এক পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহত হন।

এর আগে সোমবার দুপুর ১টার দিকে বন্দর অফিসার্স কলোনি গেট এলাকায় এক চীনা নাগরিকের ওপর ছিনতাইয়ের চেষ্টা চালায় তিনজন দুর্বৃত্ত। তারা ওই বিদেশির কাছ থেকে একটি আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পথচারীরা একজন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয়। আহত ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ ও আহত বিদেশি নাগরিককে পরে পুলিশ চমেক হাসপাতালে ভর্তি করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, সোলাইমান বলেন, ‘মেডিকেল থেকে পালানো ছিনতাইকারী ইমাম হোসেন আকাশসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমারদেশ২৪নিউজ

আরও পড়ুন