নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭,৯১৭ জন।

নিউজ  ডেস্ক।

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী এনরোলমেন্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে সাত হাজার ৯১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

আজ শনিবার বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

আইনজীবী হিসেবে সনদ পেতে বাংলাদেশ বার কাউন্সিলে ৩ ধাপে পরীক্ষা দিতে হয়। প্রথমে আইনের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী হিসেবে উত্তীর্ণ হতে হয়, এরপর ন্যূনতম দশ বছর পেশায় অভিজ্ঞ একজন সিনিয়রের অধীনে ইন্টিমেশন জমা দিতে হয় ৬ মাস পর প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করা হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষার সুযোগ পান।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। সনদ পাওয়ার পর সংশ্লিষ্ট জেলা বারে যোগদানের মাধ্যমে আইন পেশা শুরু করতে পারেন।লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন