নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

বাবলা নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে: র‍্যাব।

নিজস্ব প্রতিবেদক: ঢাকা।

নগরীর বিএনপি মনোনীত প্রার্থীর জনসংযোগে গুলিতে ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ওরফে বাবলা নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যা। আজ শুক্রবার দুপুরে র‍্যাব-৭ চন্দগাঁও ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন, মাছ হেলাল ও আলাউদ্দিন। তারা বাবলা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এর আগে বৃহস্পতিবার রাতে নগরের হাজিরপুল এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তবে তারা মামলার অন্যতম আসামি সন্ত্রাসী সাজ্জাদসহ অন্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো বলে স্বীকার করেছে, প্রকৃত তথ্য পেতে তাদের রিমান্ডে নেয়া প্রয়োজন।

এর আগে বুধবার সন্ধ্যায় নগরের চালিতাতলী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী জনসংযোগ চলাকালে সরোয়ার বাবলাকে প্রকাশ্যে গুলি করা হয়, মহানগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ারের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজিসহ ১৫টি মামলা রয়েছে। ওই ঘটনায় সরোয়ারসহ ছয়জন গুলিবিদ্ধ হন, যার মধ্যে বিএনপি নেতা এরশাদ উল্লাহ নিজেও আহত হন।

র‍্যাব জানায়, সরোয়ার হত্যার পরদিন একই এলাকায় অটোরিকশা চালক ইদ্রিসকে গুলি করা হয়। এই ঘটনায় আরমান আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি গুলির ঘটনায় সন্ত্রাসী শহীদুল ইসলাম ওরফে বুইস্যা ও মিজানের সম্পৃক্ততার তথ্য দিয়েছেন।

সংবাদ সম্মেলনে রাউজানে গোলাগুলির ঘটনায় তিনজন এবং বায়েজিদ এলাকায় গুলির আরেক ঘটনায় একজন জনসহ মোট একাধিক গ্রেপ্তারের তথ্যও জানায় র‍্যাব।র‍্যাব জানায়, এসব ঘটনার নেপথ্যে সক্রিয় অপরাধী চক্রকে চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

 

আরও পড়ুন