প্রধান উপদেষ্টা ড, ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় গুলশানের নিজ বাসভবন থেকে স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ যমুনায় আসেন তারেক রহমান।
প্রধান উপদেষ্টা ড, মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারা এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন।
এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
এর আগে, গত বছরের জুন মাসে লন্ডনে ইউনূস-তারেক বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন তারা।
আমারদেশ২৪ নিউজ।









