বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি নিশ্চিত করল বিএনপি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরিচালনায় গঠিত কমিটির মুখপাত্র এবং চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মাহদী আমিন এ তথ্য জানান।
মাহদী বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে, তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক (ফেসবুক ও ইনস্টাগ্রামের মাদার কোম্পানি) সম্প্রতি ভেরিফাই করা হয়েছে। ব্লু টিক দেওয়া এই দুটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ছাড়া তার আর কোনো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই।’
তিনি বলেন, ‘বিএনপির আইসিটি দফতর কর্তৃক ৫০টিরও বেশি ফেইক আইডি ও পেজ রিমুভ করা হয়েছে, যেসব হ্যান্ডেল থেকে ডিপফেইক ও এআই-জেনারেটেড ভিডিও পোস্ট করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল। আরও কিছু আইডি ও পেজ অবশিষ্ট আছে; সেগুলো অপসারণের বিষয়ে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলমান রয়েছে।
আমারদেশ২৪ নিউজ।









