ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম শুরু হয়েছে, আজ শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট-২–এ অবস্থিত অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। এদিন বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলবে।
আজ ৫১১ থেকে ৬১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন।
এর আগে গতকাল কমিশনে ৪৩টি আবেদনের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৮টি আপিল আবেদন মঞ্জুর হয়েছে এবং ১৭টি আপিল আবেদন নামঞ্জুর হয়েছে। কমিশন মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ৪টি আপিল নামঞ্জুর করেছে। শুনানিতে ৪টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।
আমারদেশ২৪ নিউজ।









