নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

নির্বাচিত হলে আগ্রাবাদের দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ নিরসন করবো: আবু তাহের।

নিজস্ব প্রতিবেদক ।

চট্টগ্রাম-১১ বন্দর- পতেঙ্গা আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের আজ সোমবার ২৬ জানুয়ারি দুপুরের পর থেকে ডবলমুরিং থানাধীন ২৭ নং ওয়ার্ডের আগ্রাবাদ ১নং রোড থেকে ইসলামিয়া ব্রিক ফিল্ড ছোটপুল, বেপারীপাড়া, বলিপাড়া এলাকায় গণসংযোগ করেন। তিনি সন্ধ্যা পর্যন্ত পুরো এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি ডবলমুরিং থানার ২৭ নং ওয়ার্ডে লাঙ্গল প্রতীকের অফিস উদ্বোধন করেন।

গণসংযোগ ও উদ্বোধনী অনুষ্ঠানে জাপা প্রার্থী আবু তাহের বলেন, আগ্রাবাদ সিডিএ, ছোটপুল, বেপারীপাড়া, বলিপাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ-জলবদ্ধতা নিরসনে কোন জনপ্রতিনিধি ভূমিকা রাখেনি। জলাবদ্ধ এই এলাকার মানুষ নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে কথা দিয়ে যাচ্ছি-আপনাদের দোয়া এবং ভোটে আমি নির্বাচিত হলে এই এলাকার জলাবদ্ধতা সবার আগে নিরসন করবো। আমি লাঙ্গল প্রতীকের প্রার্থী হয়ে আপনাদের দোয়া চাইতে এসেছি।
এসময় তার সাথে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকরা দীর্ঘ গণসংযোগে অংশগ্রহণ করেন। গণসংযোগকালে আবু তাহের স্থানীয় জনগন ও ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

ডবলমুরিং থানার ২৭ নং ওয়ার্ডের লাঙ্গল প্রতীকের অফিস উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন সিদ্দিকী, আবছার উদ্দিন রনি, চট্টগ্রাম উওর জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এম শফিউল আজম চৌধুরী লিটন, ইপিজেড থানার সভাপতি জহুর উদ্দিন জহির, ডবলমুরিং থানা জা-পা আহবায়ক আকতার উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ আরমান মিয়া, যুগ্ম আহবায়ক ও সভার সভাপতি আবুল ফয়েজ, ২৭ নং জা-পা সভাপতি মোহাম্মদ সাইদ, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন, প্রচার সম্পাদক জিয়ারুল হক, আকতার উদ্দিন।

আমারদেশ২৪নিউজ ।

আরও পড়ুন