নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে তারেক রহমান বললেন, ‘জয়ের ব্যাপারে আশাবাদী।

কাজী জাহাঙ্গীর।

বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী, আলহামদুলিল্লাহ।আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, গতকাল থেকেই দেখছি, কিছু রাজনৈতিক দলের দ্বারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। জনগণের শান্তিপূর্ণভাবে ভোট প্রদানে আইনশৃঙ্খলা বাহিনী স্বতস্ফূর্তভাবে সহযোগিতা করবে, এই প্রত্যাশা করছি।ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী, আলহামদুলিল্লাহ’, যোগ করেন তিনি।

তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটানোর চেষ্টা করছে, আমরা চাই এসব ঘটনা না ঘটুক। মানুষ যাতে তার দেওয়া ভোটের ফল দ্রুত পায়। আশা করি সে বিষয়ে নির্বাচন কমিশন সচেষ্ট থাকবে।

মানুষ স্বতস্ফূর্তভাবে ভোট দিতে পারবে, কোনো ষড়যন্ত্রই টিকবে না উল্লেখ করে তারেক রহমান বলেন, ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে। ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেওয়া হবে না। জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে গণতন্ত্রের সূচনা হবে।

আমারদেশ২৪ ডেস্ক।

আরও পড়ুন