নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মুরাদপুর ফ্লাইওভারের উপর থেকে  ব্যবসায়ীর কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাই। তীব্র লোডশেডিং, অন্যদিকে জ্বালানি তেল নিয়ে সংকট। দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাত জন নিহত। বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: সরকার প্রধান। বিশ্ব ক্রিকেটের ঘরোয়া লিগগুলোতেও এখন আলোচিত এক নাম: মোস্তাফিজ। সবকিছু ঠিকই আছে, তবে কাছে গেলে বোঝা যায় বাজারে ঠিকঠাক বোতলজাত সয়াবিন তেল মিলছে না। ৯০ দিনের মধ্যেই শরীরের অভ্যন্তরীণ কার্যপ্রণালীতে পরিবর্তন দেখা যায়। নোরা ফাতেহির নতুন গান ‘সরকে চুনর তেরি’ নিয়ে বিতর্ক থামছেই না। জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। সশরীরে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন জনপ্রিয় র‍্যাপার বাদশা।

সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ।

নিউজ ডেস্ক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন তাদের শপথ পড়াবেন।

একই দিন সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।আজ শনিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি তাদের জোটসঙ্গীদেরসহ ২১২টি আসনে জয়লাভ করেছে।

অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য হয়েছেন সাতজন।বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। আগামী সোমবার তার নেতৃত্বে যাত্রা শুরু করবে নতুন সরকার। প্রায় ২০ বছর পর আবার ক্ষমতায় ফিরছে বিএনপি।

আমার দেশ২৪ ডেস্ক। 

আরও পড়ুন