নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু।

নিউজ ডেস্ক।

দেশ দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুর হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে দেশের মানুষ অকাতরে জীবন দিয়েছে, সহ্য করেছে অবর্ণনীয় নির্যাতন। এখন সময় সেই আত্মত্যাগের মর্যাদা দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করার।

আজ শনিবার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান মন্ত্রী মেহমান হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিগত বছরগুলোর স্মৃতিচারণ করে বলেন, দেশে সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছে, তার জন্য বাংলাদেশের মানুষ এক যুগেরও বেশি সময় ধরে লড়াই করেছে। এই অধিকার ফিরে পেতে বহু মানুষ গুম, খুন ও পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। লক্ষ মানুষের এই আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা পুনরায় বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ পেয়েছি।

তারেক রহমান বলেন, দেশের সাধারণ মানুষ আজ বুকভরা আশা ও প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে।

তিনি বলেন, জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান আমাদের দিতেই হবে। উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও তৌহিদি জনতাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, আসুন, আজ আল্লাহর নামে আমরা এই শপথ গ্রহণ করি যে, আমাদের আগামী দিনের সব কাজ ও পরিকল্পনা হবে কেবল দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির সেবা করাই হোক আমাদের একমাত্র ব্রত।

অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজক দলকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিক সাহেবসহ দলের নেতৃবৃন্দকে এই সুন্দর মাহফিলে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন