নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

মিথ্যা মামলার প্রতিবাদে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন।

নিউজ ডেস্ক।

আনোয়ারা উপজেলায় পারকী রাহাতউল্লাহ জামে মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলার প্রতিবাদে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধনকরেছেন। একই সঙ্গে তারা অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানান।

আজ শুক্রবার (৬ মার্চ) জোহরের নামাজের পর পারকী এলাকায় এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পারকী গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, অবৈধভাবে নিজেকে মোতোয়াল্লি দাবি করা এবং সংঘবদ্ধ ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত মাহাবুব, মাহাদী গং মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। এর প্রতিবাদে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মসজিদ পরিচালনা কমিটিকে হয়রানি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই মামলা করা হয়েছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আজিজ খান, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল, সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহমান, মাদ্রাসা সভাপতি মো. হেলাল, অর্থ সম্পাদক নুর মোহাম্মদ, কমিটির সদস্য মো. জামাল, সহসাধারণ সম্পাদক মো. শাহনুর, সহসভাপতি মো. আলম, সদস্য ইসমাইল, ইউচুপ, মো. জিয়া, সো. সজীব, মো. গুফিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন