নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, তদন্তে ২ কমিটি।

নিজস্ব প্রতিবেদক।

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনার ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার। দুর্ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করতে সংশ্লিষ্ট দুইটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে এবং গঠন করা হয়েছে পৃথক দুটি তদন্ত কমিটি।

গতকাল বুধবার রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, এ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। ইতোমধ্যে জড়িত দুইটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিগুলোকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব (সংস্থা) আবুল ইসলাম। অন্যদিকে বিআইডব্লিউটিএ’র কমিটির নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলাম। তদন্ত কমিটিগুলোতে বিআইডব্লিউটিএ, নৌপরিবহন অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং নৌ পুলিশের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার এ ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। তদন্তে যাদের দায় প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং নৌপথে নিরাপত্তা জোরদার করা হবে।

দুর্ঘটনায় আহতরা একই পরিবারের সদস্য এবং তারা মেহেন্দীগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে সরকার এবং তাদের সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে। সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমারদেশ২৪ নিউজ। 

আরও পড়ুন