নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পল্লীর ঝুলন্ত সেতুতে ছবি না তুললে সত্যিই অপূর্ণতা থেকে যেতো।

জয়পুরহাট থেকে আসা দর্শনার্থী বিলকিস বেগম জানান পাখি পল্লীর ঝুলন্ত সেতুতে ছবি না তুললে সত্যিই অপূর্ণতা থেকে যেতো যান্ত্রিক জীবনের যাঁতাকল থেকে বেরিয়ে প্রাকৃতিক পরিবেশের একটু প্রশান্তির ছোঁয়া পেতে পাখি পল্লীতে ঘুরতে আসার কোন বিকল্প নেই। আগামীতে আরো দর্শনীয় ও আকর্ষনীয় হবে এই পাখি পল্লী এমনটিই আশা প্রকাশ করেন এই দর্শনার্থী।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ আকর্ষনীয় পর্যটন কেন্দ্রের আদলে ঢেলে সাজানো হচ্ছে রক্ত দহবিল পর্যটন এলাকা ও পাখি পল্লীকে। ঝুলন্ত সেতুর আদলে একটি আকর্ষনীয় ব্রীজ নির্মাণের দাবী ছিলো পর্যটকদের। সেই প্রধান চাওয়া ইতোমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে। সন্ধ্যার পরও যেন পর্যটকরা পাখি পল্লীতে এসে স্বাচ্ছন্দবোধ করে সেই লক্ষ্যে স্থাপন করা হয়েছে সোলার স্টিট লাইট। এছাড়া রক্তদহ বিলের ইতিহাস সম্বলিত একটি মুক্তমঞ্চ নির্মাণ, গাড়ি পার্কিং ও আধুনিক পিকনিক স্পট নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এছাড়া রক্তদহ বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য একটি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। বর্ষা মৌসুমে রক্ত দহ বিলের বিশাল জলরাশির জলকেলি যেন সত্যিই মনোমুগ্ধকর। এমন সৌন্দর্য সহজেই উপভোগ করার জন্য স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা নিয়ে দ্রুতই প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই পাখি পল্লীকে একটি সময়োপযোগী আধুনিক মানের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে বিনির্মাণ করার আশ্বাস প্রদান করেন এই কর্মকর্তা।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন