নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

দীঘিনালায় জ্বালানি সংকট ও অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে সেনা-পুলিশের যৌথ অভিযানে।

কাজী জাহাঙ্গীর : চট্রগ্রাম।

খাগড়াছড়ির দীঘিনালায় জ্বালানি সংকট ও অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে সেনা-পুলিশের যৌথ অভিযান চেকপোস্ট বসিয়ে চার মোটরসাইকেল জব্দ করা হয়েছে দীঘিনালা উপজেলায় জ্বালানি তেল সংকট, লাইসেন্সবিহীন যানবাহন চলাচল এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

গতকাল শনিবার ২৮ মার্সচ সকালে উপজেলার জামতলী ও মাইনী ব্রিজ এলাকায় দুটি যৌথ চেকপোস্ট স্থাপন করে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন দীঘিনালা জোনের ওয়ারেন্ট অফিসার মো. মাইদুল ইসলাম এবং দীঘিনালা থানার উপপরিদর্শক চয়ন শীল ও সহকারী উপপরিদর্শক মো. সোহেল রানা।

অভিযান চলাকালে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চারটি মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিএনজি ও মাহিন্দ্র চালক এবং লাইনম্যানদের সতর্ক করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, আইন অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়দের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন