নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

সাগরীকা কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ৮ ইউনিট।

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

নগরীর চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ রোববার (২৯ মার্চ) বেলা আনুমানিক ১১টার দিকে সাগরিকা এলাকার বিডি ফুড লিমিটেডের মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানার কোল্ড স্টোরেজ বা ফ্রিজিং ইউনিটে আগুনের সূত্রপাত হয়। কারখানার ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা গেলে কর্মচারীরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যে ঘন ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশের দোকানপাট ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং অনেকেই এলাকা ছেড়ে দূরে সরে যান।

খবর পেয়ে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে একে একে ৮টি ইউনিট ও ১২টি ফায়ার ট্রাক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কোল্ড স্টোরেজের সীমিত জায়গা এবং ভেতরে থাকা যন্ত্রপাতির কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়।

উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিম উদ্দিন জানান, কোল্ড স্টোরেজের ভেতরে দাহ্য উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি ছিল। তবে সময়মতো একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর কারণে আগুন বড় ধরনের দুর্ঘটনায় রূপ নেওয়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং পুরো এলাকা নিরাপদ বলে জানান তিনি।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নির্ধারণ করা যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সংযোগ বা যন্ত্রপাতির ত্রুটির কারণে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন