নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

নাটোর মহাসড়কে দুর্ঘটনায় এক শিশু আহত।

নাটোর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় রাবেয়া আক্তা রাফিয়া (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে, গতকাল সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে মহানগরের কাটাখালী থানাধীন কাপাসিয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত রাফিয়া ইমাদপুর সড়কপাড়া এলাকার বাসিন্দা মো. আলিউর ইসলাম (রানা)-এর মেয়ে। বর্তমানে তারা কাপাসিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাফিয়া রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস (ঢাকা মেট্রো-১১-৯৯১৩) তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

কাটাখালী থানার পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে থানায় রাখা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন