কাজী জাহাঙ্গীর : চট্রগ্রাম।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে দোকান ও শপিংমলের পাশাপাশি মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। গতকালসোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি দেশের সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে জানানো হয়, গত ৪ এপ্রিল ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী এক বৈঠকে মিলিত হন। সেই বৈঠকে ব্যবসায়ীদের অনুরোধের প্রেক্ষিতে শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি প্রদান করেন।এই একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে চলমান এবং ভবিষ্যতে অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
আমারদেশ২৪ নিউজ।









