নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

বিল পাসের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দলীয় জোট।

কাজী জাহাঙ্গীর : চট্রগ্রাম।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনেও ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দলীয় জো। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে তারা অধিবেশন ত্যাগ করে।

সংসদে বক্তব্য দিতে গিয়ে বিরোধী দলীয় নেতা ও ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দলের আপত্তি উপেক্ষা করে একাধিক বিল পাস করা হয়েছে, যার দায় তারা নিতে চান না। এ কারণেই তারা ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছেন।

এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।এদিন সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা কয়েকটি অধ্যাদেশ হুবহু পাস করা হয়। পাশাপাশি কিছু অধ্যাদেশ বাতিল করে নতুন বিলও অনুমোদন দেওয়া হয়।

বিরোধী দলের অভিযোগ, স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল, জেলা পরিষদ (সংশোধন) বিল ২০২৬, জাতীয় মানবাধিকার কমিশন সম্পর্কিত বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ সংক্রান্ত বিল এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিলসহ বেশ কয়েকটি আইনের বিভিন্ন ধারায় তাদের আপত্তি রয়েছে।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন