নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মুরাদপুর ফ্লাইওভারের উপর থেকে  ব্যবসায়ীর কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাই। তীব্র লোডশেডিং, অন্যদিকে জ্বালানি তেল নিয়ে সংকট। দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাত জন নিহত। বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: সরকার প্রধান। বিশ্ব ক্রিকেটের ঘরোয়া লিগগুলোতেও এখন আলোচিত এক নাম: মোস্তাফিজ। সবকিছু ঠিকই আছে, তবে কাছে গেলে বোঝা যায় বাজারে ঠিকঠাক বোতলজাত সয়াবিন তেল মিলছে না। ৯০ দিনের মধ্যেই শরীরের অভ্যন্তরীণ কার্যপ্রণালীতে পরিবর্তন দেখা যায়। নোরা ফাতেহির নতুন গান ‘সরকে চুনর তেরি’ নিয়ে বিতর্ক থামছেই না। জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। সশরীরে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন জনপ্রিয় র‍্যাপার বাদশা।

নোরা ফাতেহির নতুন গান ‘সরকে চুনর তেরি’ নিয়ে বিতর্ক থামছেই না।

বিনোদন ডেস্ক।

নোরা ফাতেহির নতুন গান ‘সরকে চুনর তেরি’ নিয়ে বিতর্ক থামছেই না।গানটির কুরুচিপূর্ণ কথা এবং দৃশ্যায়ন নিয়ে জল গড়িয়েছে ভারতের জাতীয় মহিলা কমিশন পর্যন্ত। এই ঘটনায় গত ৭ এপ্রিল নোরাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি সেখানে উপস্থিত হননি।

হাজিরা এড়ালেও পার পাচ্ছেন না এই আইটেম গার্ল; কমিশন তাকে শেষবারের মতো সশরীরে হাজির হওয়ার সুযোগ দিয়েছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকরের নেতৃত্বে অনুষ্ঠিত এই বিশেষ শুনানিতে নোরার অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৭ এপ্রিল। একই ইস্যুতে শুধু নোরাই নন, বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্তও। তাকে আগামী ৮ এপ্রিল আলাদাভাবে তলব করেছে কমিশন।

মঙ্গলবার অনুষ্ঠিত ওই শুনানিতে উপস্থিত ছিলেন বিতর্কিত গানটির গীতিকার রাকিব আলম, পরিচালক প্রেম এবং প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনসের প্রতিনিধি গৌতম কেএম ও সুপ্রীত। শুনানির এক পর্যায়ে গানের কথা ও সুর নিয়ে তীব্র ক্ষোভ ঝাড়েন বিজয়া রহাটকর।

এদিকে কমিশনের এমন কঠোর অবস্থানের মুখে নতি স্বীকার করেছেন ছবির নির্মাতারা। তারা ইতোমধ্যেই জাতীয় মহিলা কমিশনের কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে এমন বিষয়বস্তু নির্মাণে আরও সতর্ক থাকারও আশ্বাস দিয়েছেন তারা।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন