নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত রেকর্ড।

নিজস্ব প্রতিবেদক।

চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত রেকর্ করা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যমতে, এর আগে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত উপজেলায় মোট ১৩৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শনিবার সকাল থেকেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

​টানা বৃষ্টির ফলে উপজেলার নিম্নাঞ্চল ও গ্রামের কিছু সড়কে পানি জমে যাওয়ায় সাধারণ মানুষকে সাময়িক ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল হলেও স্থবির হয়ে পড়েনি জনজীবন। শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী এবং অফিসগামী যাত্রীদের যথাসময়ে গন্তব্যে ছুটতে দেখা গেছে।

​শহরের প্রধান সড়কগুলোতে ভারী যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও রিকশা, অটোরিকশা ও ভ্যানসহ ছোট যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। কর্মব্যস্ত মানুষকে বৃষ্টি থেকে বাঁচতে ছাতা ও রেইনকোট মাথায় দিয়ে নিজ নিজ কাজে যোগ দিতে দেখা যায়।

​এলাকাবাসীর মতে, চায়ের জনপদে বর্ষা মৌসুমে এমন বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক চিত্র। তবে ড্রেনেজ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে কিছু এলাকায় পানি জমে চলাচলে অসুবিধা তৈরি হয়। জীবন ও জীবিকার তাগিদে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই মানুষ যার যার কর্মস্থলে বের হয়েছেন।

​শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুল ইসলাম জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। তিনি আরও জানান যে, আগামী কয়েক দিন শ্রীমঙ্গল ও এর আশপাশের এলাকায় বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন