নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় উদযাপন করতে গিয়ে আতশবাজির আগুনে ৪ যুবক দগ্ধ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ আরও ২ জন। একদিনে আরো ৩ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩৭ জনের মৃত্যু হলো। অতিরিক্ত সময় শুরুর আগমুহূর্তে এনসো ফের্নান্দেস লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয়েছে আর্জেন্টিনা। শক্তিশালী করতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর বা ৩৬৫ দিনে উন্নীত করেছে সৌদি আরব। কারাবন্দী সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন। লিওনেল মেসি, তার সতীর্থ এবং কোটি সমর্থকের চোখে ছিল শুধুই হতাশার অশ্রু। আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের একটি গোল বাতিল হয়েছে। বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু।

এবার ছিনতাইকারীর কবলে পড়েছেন ৬৯ বছর বয়সী ক্ষুদ্র সবজি ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক।

কোটচাঁদপুরে এবার ছিনতাইকারীর কবলে পড়েছেন ৬৯ বছর বয়সী ক্ষুদ্র সবজি ব্যবসায় সরোয়ার উদ্দিন। ছিনতাইকারীরা তার কাছ থেকে ব্যবসার মূলধন হিসেবে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।এর আগে  শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার কোটচাঁদপুর-জালালপুর সড়কের রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সরোয়ার উদ্দিন উপজেলার জালালপুর গ্রামের মিয়া পাড়ার মৃত সুরত আলী মণ্ডলের ছেলে। তিনি কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকায় ক্ষুদ্র সবজির ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর এলাকায় একদল ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা সরোয়ার উদ্দিনের কাছে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই টাকাই ছিল তার ব্যবসার মূলধন।

এর আগে একই সড়কে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত ৩০ মে রাতে কোটচাঁদপুর-জালালপুর সড়কের কুশোকুড়ি মাঠ এলাকায় আলমসাধুচালক মোফাজ্জেল হোসেনকে গাছে বেঁধে রেখে কচু বোঝাই আলমসাধু ছিনিয়ে নেয় ডাকাতরা। মোফাজ্জেল হোসেন চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার যদুপুর গ্রামের বাসিন্দা।

এ ছাড়া গত ৯ জুন একই সড়কে খেজুর গাছ কেটে ফেলে ট্রাক ও মোটরসাইকেলের গতি রোধ করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে কয়েকজন আহত হন। পরে ১৩ জুন রাতে কোটচাঁদপুর-সাবদারপুর সড়কের বলুহর ডাকাততলা এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার ঘটনাও ঘটে।

একের পর এক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং সড়কগুলোতে পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।এ বিষয়ে কোটচাঁদপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে আমার জানা নেই

amardesh24.com

 

আরও পড়ুন