নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় উদযাপন করতে গিয়ে আতশবাজির আগুনে ৪ যুবক দগ্ধ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ আরও ২ জন। একদিনে আরো ৩ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩৭ জনের মৃত্যু হলো। অতিরিক্ত সময় শুরুর আগমুহূর্তে এনসো ফের্নান্দেস লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয়েছে আর্জেন্টিনা। শক্তিশালী করতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর বা ৩৬৫ দিনে উন্নীত করেছে সৌদি আরব। কারাবন্দী সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন। লিওনেল মেসি, তার সতীর্থ এবং কোটি সমর্থকের চোখে ছিল শুধুই হতাশার অশ্রু। আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের একটি গোল বাতিল হয়েছে। বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু।

বড়গাছী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২ দশমিক ৫ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক।

বড়গাছী ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২ দশমিক ৫ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারকরেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানা পুলিশ গতকাল রোববার আরএমপির সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে পবা থানা পুলিশ বড়গাছী পশ্চিমপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একই গ্রামের মো. হেকমত আলীর ছেলে মো. লিটন আলীকে (৩৬) গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ বোতলে মোট ১২ দশমিক ৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার লিটনের বিরুদ্ধে এর আগেও পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

amardesh24.com

 

 

আরও পড়ুন